Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

admin • 05 Jan 2025, 05:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্রের মুখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

গতকাল শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডাকাতির বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ, ৮-৯ জনের একটি ডাকাত দল দুই বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করেছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি লুটকৃত মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।