Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী নিহত

admin • 29 Dec 2024, 04:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী নিহত

নরসিংদীর বেলাবতে মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন তিনি।

জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

 

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, ‘আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’

 

বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।