Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মাই টিভির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

admin • 15 Apr 2023, 07:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাই টিভির ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির চৌদ্দতম বর্ষে পদার্পণ উপলক্ষে ঈদ আনন্দ ভাগ করে নিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ি বিতরণ করা হয়েছে।

 

শনিবার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

মাই টিভির কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকার এর আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।