Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে আটক ১০

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে আটক ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র-গুলিসহ ১০ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- নুরে আলম ওরফে নুরু (২৬), মো. হায়দার আলী (২৬), রিমন মজুমদার (২২), মো. রবিউল ওরফে রুবেল (২৪), মো. মামুন (২২), মো. বাদশা (২৮), মো. শামীম (২৬), মো. রাকিব (২৬), মো. শাহাদাৎ (২৫) ও মোর্শেদ খান ওরফে হৃদয় (২৪)।

 

র‍্যাব জানায়, রমজানে সাধারণত লোকজন বেশি টাকা নিয়ে চলাফেরা করে। আটক হওয়া অভিযুক্তরা যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে তাদেরকেই বেশি টার্গেট করে। গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ যা পায় তা নিয়ে দ্রুত সটকে পড়ে। গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার রাতে ডাকাত দলটিকে আটক করা হয়।

 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক চার জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ১০ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।