Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

ভোলার ইলিশা কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভোলার ইলিশা কূপে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

ভোলা জেলার ইলিশা-১ এ কূপ খনন করে বাপেক্স প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পেয়েছে। বাপেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত হয় প্রতিষ্ঠানটি।

 

বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম এ কূপ খনন কাজে নিয়োজিত রয়েছে। সুনির্দিষ্টভাবে কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা জানা না গেলেও বাপেক্স ধারণা করছে এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফের মতো গ্যাসের মজুদ রয়েছে।

 

গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু হয়। ১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুইটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট।

 

সূত্রমতে, ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে শুরুতে ১০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের ফ্লো চলছে। এটি পর্যায়ক্রমে আরও বাড়বে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানা যাবে।

 

বাপেক্স ভূ-তাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলমগীর হোসেন বলেন, ইলিশা কূপের ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপাতত টেস্টিং চলছে। টেস্টিং শেষে বাকি তথ্য জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।