Saturday, 28 November 2026
শিরোনাম
স্কুলে যাওয়ার পথে লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেল ফারিহার ২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী 'খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক ও বিভ্রান্তিকর' নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খানের মিটফোর্ডে সোহাগ হত্যা: এজাহারভুক্ত সাবেক ছাত্রদল নেতা শারাফাত গ্রেপ্তার ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৯ শিবির কর্মী আহত আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহিত

ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের গণশৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধরের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘাটকোপার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত পেশায় একজন দর্জি।

 

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘাটকোপার রেলস্টেশনে আসেন ওই নারী। দুজনই বাড়ি ফিরছিলেন। ট্রেনের জন্য অপেক্ষা করার সময় স্টেশনের শৌচাগারে যান তিনি।

 

ওই নারী অভিযোগ, তিনি শৌচাগারে প্রবেশ করলে এক ব্যক্তি গোপনে তাঁর পিছু নেয়। এরপর জোরপূর্বক তার ওপর হামলা চালায়। এ সময় ওই নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে। এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে শৌচাগারেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক।

 

 

রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে জানানো হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

 

 

ফুটেজে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপর তাকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে। তদন্তের একপর্যায়ে ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তার নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি।

 

পুলিশের ধারণা, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি অপরাধটি ঘটিয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।