জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। শনিবার (২৮ নভেম্বর) ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান ফেসবুকে লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারো কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা...’
দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে শেখ হাসিনা জীবিত আছে প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিশিয়াল ফেসবুক থেকে যে অডিওটি প্রচার করা হয়েছে তা অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
ডিসেন্ট জানায়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি দ্য ডিসেন্ট।





