Saturday, 28 November 2026
শিরোনাম
স্কুলে যাওয়ার পথে লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেল ফারিহার ২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী 'খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক ও বিভ্রান্তিকর' নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খানের মিটফোর্ডে সোহাগ হত্যা: এজাহারভুক্ত সাবেক ছাত্রদল নেতা শারাফাত গ্রেপ্তার ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৯ শিবির কর্মী আহত আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
সারা দেশ

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা জেলার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। 

 

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

ওসি শহীদুল ইসলাম আরও জানান, শনিবার ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে। পরে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।