Saturday, 28 November 2026
শিরোনাম
স্কুলে যাওয়ার পথে লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেল ফারিহার ২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী 'খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক ও বিভ্রান্তিকর' নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার ভারতে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খানের মিটফোর্ডে সোহাগ হত্যা: এজাহারভুক্ত সাবেক ছাত্রদল নেতা শারাফাত গ্রেপ্তার ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৯ শিবির কর্মী আহত আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
জাতীয়

২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী
ছবি সংগৃহিত

চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ এখন ঐক্যবদ্ধ আছে। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে– তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।

 

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, অতীতে নির্যাতনকারীরা মানুষের দল-মত কিংবা শ্রেণি-পেশা বিবেচনা করেনি। তাদের মতের বিরুদ্ধে গেলেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। যারা মানুষের ওপর এমন বর্বর নির্যাতন চালিয়েছে, তাদের আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই দেশে জায়গা দেবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।