Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ভাড়া বাসায় তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভাড়া বাসায় তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

খুলনা এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৩ সেপ্টেম্বর নগরীর দৌলতপুরের একটি ভাড়া বাসায় ১৫ জন দুর্বৃত্ত ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ৫ দিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও ওই তরুণী আতঙ্কে বিষয়টি গোপন রাখে।

 

সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্ৰহণ করা হয়। তবে এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কঠোর অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

 

নগরীর দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।