Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
জেলার খবর

ভাড়াটিয়া ঘরে মিলল সরকারি ৬৬ বস্তা চাল, পালিয়েছে জড়িতরা

• • পঠিত 28 বার
শেয়ার করুন:
ভাড়াটিয়া ঘরে মিলল সরকারি ৬৬ বস্তা চাল, পালিয়েছে জড়িতরা
  • জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক ব্যবসায়ীর ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখা ৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চাল কেনাবেচা করে আসছিলেন সাকলায়েন মিয়া নামে এক ব্যবসায়ী। ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উপকারভোগীর মধ্যে সরকারিভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সাকলায়েন মিয়া সেই উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখতেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল এবং খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, সরকারি চাল অবৈধভাবে মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা চাল সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।