Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বেশি দামে পণ্য বিক্রি, ৮ দোকানিকে জরিমানা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বেশি দামে পণ্য বিক্রি, ৮ দোকানিকে জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে বসুরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সরকারের ধার্য্যকৃত মূল্যে পণ্য বিক্রি করছে না বলে খবর পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস। পরবর্তীতে অভিযানে গিয়ে সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে সরকারের ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ৮ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।