Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তাই মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে যশোরের ঝিকরগাছায় খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার (১৫ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

 

মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয় আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।

 

এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা। শনিবার বিকেলে লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নীচে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

 

হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সকলে একত্রিত হয়ে এই নামাজ আদায় করেছি।

 

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। মহান আল্লাহর দরবারে আমরা প্রশান্তির বৃষ্টি চেয়েছি। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন।

 

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের সার্জেন্ট বিএম আজাদ জানান, আজ সারদিন যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।