Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের আসর পণ্ড করলেন ইউএনও, কনের বাবাকে জরিমানা

রান্নাবান্না শেষ। বধূসেজে বরের জন্য অপেক্ষা করছে এক কিশোরী (১৪)। সকল প্রস্তুতি সম্পন্ন করে প্যান্ডেল সাজিয়ে বরযাত্রীদের অপেক্ষায় সময় গুণছেন কনে বাড়ির লোকজনও। এমন সময় বিয়ে বাড়িতে হাজির হন এক ম্যাজিস্ট্রেট।

কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পণ্ড করে দেন ওই ম্যাজিস্ট্রেট। এমন অবৈধ বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা - এই মর্মে নেওয়া হয় মুচলেকা।

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার ( ৪ সেপ্টেম্বর) বিকেলে এঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

 

এতথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, ১৪ বছর বয়ষী এক কিশোরীকে অবৈধ ভাবে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাল্য বিয়ের আয়োজন করাই বাল্য বিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।