Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বিএসএফের কাছ থেকে নদী দখলমুক্ত করল বিজিবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিএসএফের কাছ থেকে নদী দখলমুক্ত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিএসএফের দখল থেকে ৫ কিলোমিটার নদী মুক্ত করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।'

 

সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ জানান, ‘মাটিলা সীমান্তের পাশ দিয়ে কোদলা নদী প্রবাহিত। নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত, যা আগে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত।'

 

তবে সম্প্রতি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখল প্রতিষ্ঠা করেছে।’

 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটির সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন।’ সংবাদ সম্মেলন শেষে বিজিবির সদস্যরা স্থানীয়দের নদীর পারে নিয়ে যান।

এইচআর/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।