Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএমটিএ'র কুষ্টিয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত

admin • 28 Dec 2024, 07:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএমটিএ'র কুষ্টিয়া শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের (বিএমটিএ) কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।

 

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।  সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোমিনুল হকের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে মেডিকেল টেকনোলোজিস্টদের সার্বিক উন্নয়নের পাশপাশি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পতিত সরকারের আমলে স্বাস্থ্যখাতে যারা অনিয়ম দুর্নীতি ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

 

কুষ্টিয়া জেলার সর্বস্তরের মেডিকেল টেকনোলোজিস্টদের নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলন ইয়ারুল ইসলামকে সভাপতি ও সৌরভ হোসেন রিংকুকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।