Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

নাটোরে থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যর রোড মার্চ’ এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ হামলায় আহত হন বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, ছাত্রদলকর্মী সম্রাট, মেহেদী হাসান, স্বপন, শিমুলসহ আরও বেশ কয়েকজন।

জানা যায়, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে ঘিরে সকাল থেকেই নাটোরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন সরকার দলীয় সমর্থকরা। তারা নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতীয়া এলাকায় যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায়।

এদিকে সকালে নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রুদ্ধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়। আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছে শুনেছি। বর্তমানে কি অবস্থা জানি না।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, গাড়িতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নিভিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।