Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ছেলের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ছেলের আত্মহত্যা

রাজধানীর শ্যামপুরের আইজিগেট এলাকায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে মো. নেকবর আলী (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

নেকবর আলীর বাবা মো. শওকত আলী জানান, আমার তিন ছেলে। নেকবর ছিল মেঝ। আমি পেশায় একজন সিএনজি ড্রাইভার। তাই অনেক সময় ছেলেদের আবদার আমি পূরণ করতে পারি না।

 

আমার এই ছেলে গতকাল থেকে আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি বলেছিলাম এই মুহূর্তে টাকা নেই পরে দেব। তাই সে অভিমান করে সন্ধ্যার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

 

তিনি আরো বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে ৩২ নম্বর আইজিগেটের বাসায় ভাড়া থাকি।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।