Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বান্ধবীদের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বান্ধবীদের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেপ্তার

নড়াইলে বান্ধবীদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে শেখ পল্লব (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদরের শেখহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেখ পল্লব নড়াইল সদরের শেখহাটি গ্রামের বাবু শেখের ছেলে। সে শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদরের এক তরুণীর আপত্তিকর ছবি এডিট করে অজ্ঞাত কিছু ফেসবুক আইডির মাধ্যমে পোস্ট করে। এ বিষয়ে ভুক্তভোগী এক তরুণীর পিতা নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির মূলহোতা শেখ পল্লবকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লব জানায়, ওয়েবসাইট থেকে এডিটিং শেখার পর সে তার বেশ কয়েকজন বান্ধবীর ছবি আপত্তিকরভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, তরুণীর পিতার মামলার সূত্র ধরে আটক কিশোর শেখ পল্লবের আপত্তিকর ছবি পোস্টের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।