Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
জেলার খবর

বান্দরবানে 'ভলেন্টিয়ার্স ফর সাসটেইনেবল ট্যুরিজম' শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বান্দরবানে 'ভলেন্টিয়ার্স ফর সাসটেইনেবল ট্যুরিজম' শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

যুবদের জলবায়ু ও ট্যুরিজম সম্পর্কে ধারণা দেওয়া এবং ট্যুরিস্টদের জন্য আদর্শ গাইড তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইয়ুথ নেট এর উদ্যোগে বান্দরবানে ১ দিনের শীর্ষক প্রশিক্ষন আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষনে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

আজ (শনিবার) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১১ ঘটিকা থেকে শুরু হয় এই প্রশিক্ষন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব রাহনুমা সালাম খান।

 

এ সময় বক্তারা উপস্থিত প্রশিক্ষণার্থীদির জলবায়ু ও পরিবেশ বান্ধব টেকসই জলবায়ু গঠনের জন্য নানান দিক-নির্দেশনা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি বলেন আমরা পাহাড়ে তামাক চাষ ও জুম চাষের পরিবর্তে বিকল্প কিছু করার পরিকল্পনা করছি।

 

ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে কাজু বাদাম এবং তুলা চাষ দারুন সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে, সুন্দর ও পরিবেশ বান্ধব পর্যটন গঠনে জেলা প্রশাসকের পাশাপাশা তাদেরকেও কাজে লাগানো হবে।

 

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও টি-শার্ট বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব রাহনুমা সালাম খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।