Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৬ বসতঘর পুড়ে ছাই

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৬ বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ী ত্রিপুরা জনগোষ্ঠীর ১৬টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তংগোঝিরি নতুন পাড়া এলাকার বসতঘরগুলো দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের নতুন তংগোঝিরি পাড়ায় এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৮টি পরিবার বাস করতেন। পাড়াটির নাম দেওয়া হয়েছিল তংগোঝিরি নতুন পাড়া। বড়দিনের উৎসবে মঙ্গলবার রাতে এলাকার সবাই পাশের তংগোঝিরি পাড়া গীর্জায় প্রার্থনায় যায়। এলাকায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে ১৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

 

নতুন তংগোঝিরি পাড়ার প্রধান (কার্বারি) পাইসাপ্রু ত্রিপুরা জানান, তাদের ভোগদখলীয় জমিগুলো কথিত এসপির লোকজন দখল করে তাদের বিতাড়িত করেছিল। দখলীয় জমির নাম দিয়েছিল এসপির বাগান।

 

গত ৫ আগস্ট গণঅভ্যুথানের পর ওই এসপির লোকজন এলাকা থেকে চলে গেলে সেখানে ১৮টি ত্রিপুরা পরিবার বসবাস শুরু করে।

 

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, তংগোঝিরি এলাকায় নতুন তংগঝিরি পাড়াটি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।

 

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব জানান, নতুন তংগোঝিরি পড়ার ক্ষতিগ্রস্ত এলাকাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে হিংসাত্মকভাবে ১৬টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। আপাতত কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক ভুঁইয়া জানান, সরই ইউনিয়নের দুর্গম তংগঝিরি এলাকায় আগুনের ঘটনা ঘটে। গত ৫ আগস্টের পর ভূমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখলবিষয়ক ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।