Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাগেরহাটের আলোচিত চেয়ারম্যান ও আ.লীগ নেতা বাদশা গ্রেফতার

admin • 13 Jan 2025, 09:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাগেরহাটের আলোচিত চেয়ারম্যান ও আ.লীগ নেতা বাদশা গ্রেফতার

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে দিনের বেলায় প্রকাশ্যে বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় থানায় মামলা হলেও সে দীর্ঘদিন পলাতক ছিল। এলাকায় ফিরে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

তিনি আরও বলেন, ৫ আগষ্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক।

 

এদিকে বাদশা মিয়ার গ্রেফতারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।