Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

বাংলাদেশ-ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পাচারকালে এসব স্বর্ণ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বাজার মূল্য প্রায় ১৪ কোটি রুপি বলে জানায় তারা।

 

বিএসএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাগদা রণঘাট সীমান্ত এলাকায় এক সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

 

এ সময় ওই ব্যক্তির বাইকের এয়ার ফিল্টার থেকে স্বর্ণের বিশাল চালান উদ্ধার করা হয়। পরে তা গণনা করে ৫০টি স্বর্ণের বিস্কুট, ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। সবমিলিয়ে যার ওজন হয় প্রায় ২৩ কেজি।

 

গ্রেপ্তারকৃত পাচারকারীর নাম ইন্দ্রজিৎ পাত্র (২৩)। তিনি ভারতীয় নাগরিক। সীমান্তের কাছেই কুলিয়া গ্রামের বাসিন্দা তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।