Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা, হবিগঞ্জে ২ জনের মৃত্যুদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা, হবিগঞ্জে ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আরেক আসামি হলো পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেধাবী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন।

এনিয়ে জানানো হয় নালিশ। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে রিচি উচ্চ বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির।

সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেরিন।

ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সিএনজি অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণ এর অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।