বগুড়ার শাজাহানপুর থানায় করা একটি গুমের মামলায় আসামি করা হয়েছে মালয়েশিয়া প্রবাসী বাবু কমল চন্দ্র দাসকে। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।
মামলার বাদী সৈয়দ হাসান মাহমুদের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে, বাবু কমল চন্দ্র দাসের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মামলাটি বাতিলের দাবি জানিয়েছেন। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনজীবীরা বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
শুভাকাঙ্ক্ষীরা জানায়, বাবু কমল চন্দ্র দাসের পাসপোর্ট ও এয়ার টিকিটের তথ্য অনুযায়ী, তিনি ২০২৪ সালের ২০ জুন ইউএস বাংলার একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছিলেন।
তার এই অবস্থানের প্রমাণ থাকা সত্ত্বেও দেশে অনুপস্থিত অবস্থায় তার বিরুদ্ধে এমন মামলা দায়ের করায় এটি হয়রানিমূলক বলে মনে করা হচ্ছে।





