Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বরিশালের গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার উত্তর বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

 

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমি (২৫) ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

 

দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন সান্টু। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে।

 

তাকে ওইদিনই বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।