Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটলো নিষিদ্ধ ছাত্র সংগঠন

admin • 04 Jan 2025, 10:42 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটলো নিষিদ্ধ ছাত্র সংগঠন

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়।

 

এসময় মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেয়। পরে নেতকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।