Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

প্রতিবন্ধী পরিবারের মাঝে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী'র ঈদের পোশাক বিতরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রতিবন্ধী পরিবারের মাঝে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী'র ঈদের পোশাক বিতরণ

কুষ্টিয়ায় প্রতিবন্ধী পরিবারকে ঈদ সামগ্রী উপহার  হিসেবে নতুন পোশাক দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও থানাপাড়া ঈদগাহের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা  আজগর আলী।

( ১৮ই এপ্রিল)  মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের থানাপাড়াস্থ নিজ বাসভবনে প্রতিবন্ধীদের মাঝেঈদ সামগ্রী উপহার  হিসেবে পোশাক বিতরণ করেন।

পোশাক বিতরণ কর্মসূচি সমন্বয় করেন থানাপাড়া ঈদগাহের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কালপুরুষ প্রজেক্ট সিন্ডিকেটের নির্বাহী পরিচালক এবং সম্মিলিত সামাজিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সাধারন সদস্য ও থানাপাড়া মন্দিরের স্বেচ্ছাসেবক বিশিষ্ট মৃত সৎকারক অশোক কুমার বিশ্বাস।

বিশিষ্ট সমাজসেবক ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সংগঠক অ্যাডভোকেট পলল বলেন, জননেতা আজগর আলী প্রতিবছর শুধু ঈদে নয় প্রতিটি উৎসব পার্বনে সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার দুস্থ ও অসহায় এবং উপার্জন অক্ষম ব্যাক্তিদের মাঝে পোশাক, খাদ্য সামগ্রী দান করেন।

প্রচার বিমুখ এ সৎ হৃদয়বান নেতা যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছে তেমনি স্বাধীনতাত্তোর বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য লড়াই করেছেন, এছাড়াও বিপুল মানুষকে প্রকাশ্যে, অগোচরে দান সাহায্যের মাধ্যমে নিপীড়িতদেরর পাশে থেকেছেন। তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয় তার এসব কর্মকান্ডে। এসময় উপস্থিত সকলে জননেতা আজগর আলীর দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।