Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পিসিসিপি লামা উপজেলা শাখার নেতৃত্বে রফিকুল-আরমান

admin • 08 Jan 2025, 09:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পিসিসিপি লামা উপজেলা শাখার নেতৃত্বে রফিকুল-আরমান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট ৪৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা দেয়া হয়।

 

এছাড়াও, লামা পৌর শাখার সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন ও মোঃ রাজু হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

 

বুধবার ৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর শহীদ মিণারে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লামা উপজেলা ও পৌর শাখার লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, পিসিসিপি বান্দরবান জেলা কমিটির সভাপতি মোঃ আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন।

 

বক্তারা বলেন, পাহাড়ে শিক্ষা ক্ষেত্রে উপজাতিরা ৯০ শতাংশের উপরে। বাঙালিদের ক্ষেত্রে এই হার ২০%। জুলাই বিপ্লবে সারাদেশ বৈষম্যমুক্ত হলেও পাহাড়ের তিন জেলায় অসাংবিধানিকভাবে বৈষম্যের শিকার বাঙালিরা। বাঙালি অধ্যুষিত লামা উপজেলাটি নেতৃত্বের ক্ষেত্রে আরো বেশি বৈষম্যের শিকার হয়েছে।

 

বিপ্লব পরবর্তী গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে বৃহত্তর লামা থেকে কোনো সদস্য নেয়া হয় নাই। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচন দেয়ার দাবি করেন বক্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।