Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে ১০ যানবাহনকে জরিমানা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে ১০ যানবাহনকে জরিমানা

পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ।

 

পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে। অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকআপকে জরিমানা করা হয় বলে জানিয়েছে বাসস।

 

এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়।

 

এর আগে আরও ৫৭টি বাইক এবং দু’টি প্রাইভেট কার ও একটি পিকাপকে এর আগে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।