পঞ্চগড়ের বোদায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের আওতায় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি, ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত রোগী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং পৌরসভা এলাকার ১৬টি মন্দিরের অনুকূলে ১০ ও ১৫ লাখ টাকা হারে বরাদ্দসহ সর্বমোট ১ কোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল মান্নানসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।





