Sunday, 18 October 2026
শিরোনাম
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী শারদীয় দুর্গোৎসবে বগুড়ায় ২হাজার ৩'শ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক গ্রীন রোড খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গ্রামীণ কল্যাণের কাছ থেকে দ্রুত বকেয়া কর আদায়ের আদেশ স্থগিত বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন বিনামূল্যে ফেসবুক ভেরিফাইড ব্যাজ পাবেন যেভাবে
সারা দেশ

বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
ছবি সংগৃহিত

ছোট বোনের বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত নাজিম উদ্দিন (৪৫) লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়।

 

 

এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজিম উদ্দিন চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেয়ায় আমার ভাই ওপর হামলা করে তাকে হত্যা করা হয়েছে।

 

 

জগন্নাথপুর থানার এস.আই ওমর ফারুক বলেন, খবর পেয়ে নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।