Sunday, 18 October 2026
শিরোনাম
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী শারদীয় দুর্গোৎসবে বগুড়ায় ২হাজার ৩'শ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক গ্রীন রোড খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গ্রামীণ কল্যাণের কাছ থেকে দ্রুত বকেয়া কর আদায়ের আদেশ স্থগিত বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন বিনামূল্যে ফেসবুক ভেরিফাইড ব্যাজ পাবেন যেভাবে
সারা দেশ

মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী

জামালপুরের মেলান্দহে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৬। শনিবার (১৭ অক্টোবার রাতে বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা শাখার আয়োজনে এ ক্যাম্পুরী শেষ হয়। এর আগে ১৪ অক্টোবর শুরু হয় আয়েজনের কার্যক্রম।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।


এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি কারী হামিদুল হক, মেলান্দহের প্রবীণ স্কাউটার, মেলান্দহ মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের মেলান্দহ উপজেলার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক

 

নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতারা।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের মেলান্দহ উপজেলা কমিশনার ও ক্যাম্পুরীর ক্যাম্প চিফ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার; উপজেলা স্কাউটসের সম্পাদক ও ক্যাম্পুরীর সদস্যসচিব, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম এবং চরবানী পাকুরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুল্লাহ।

 

এ ছাড়া সহকারী কমিশনার মোরশেদুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, শিশুদের সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাবিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত করা গেলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, মানবিকতা ও মানুষের সেবা করার মানসিকতা তৈরি হবে।


তাঁরা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাবিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে শিশুদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।


‘সুস্থ সুন্দর জীবন গড়ি, স্কাউটের শুরুতেই কাবিং করি’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক, স্কাউট নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীতে কাব শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, দলগত কাজ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।


ক্যাম্পুরীর সার্বিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ স্কাউটসের মেলান্দহ উপজেলা যুগ্ম সম্পাদক রবিউল আলম এবং উপজেলা কাব লিডার ও জামালপুর জেলার শ্রেষ্ঠ কাব লিডার মুহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট স্কাউট নেতৃবৃন্দ ও রোভার স্বেচ্ছাসেবকেরা।


সমাপনী পর্বে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিশুদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের চর্চা ও স্কাউট আদর্শের বিকাশে ভূমিকা রাখবে এবং দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে তাদের অনুপ্রাণিত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।