Sunday, 18 October 2026
শিরোনাম
পঞ্চগড়ে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড দ্রুত গঠন হবে: শ্রম সচিব প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ? ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী শারদীয় দুর্গোৎসবে বগুড়ায় ২হাজার ৩'শ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক গ্রীন রোড খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গ্রামীণ কল্যাণের কাছ থেকে দ্রুত বকেয়া কর আদায়ের আদেশ স্থগিত
সারা দেশ

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে কুলছুম বেগম (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহত কুলছুম বেগম পাঁচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে এবং বাঁকড়া এলাকার ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলছুমকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের শ্বশুরবাড়ির পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাঁরা জানেন না। অন্যদিকে, কুলছুমের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে মুঠোফোনে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।