Sunday, 18 October 2026
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজেই পরিষ্কারে নামলেন এমপি খোকন পঞ্চগড়ে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড দ্রুত গঠন হবে: শ্রম সচিব প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ? ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী
জাতীয়

অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজেই পরিষ্কারে নামলেন এমপি খোকন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজেই পরিষ্কারে নামলেন এমপি খোকন
ছবি সংগৃহিত

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন টয়লেট অপরিচ্ছন্ন দেখে নিজ হাতে তা পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এ কাজ করেন তিনি।

 

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন এমপি খোকন। তিনি বলেন, আমাদের নিজ পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোকে যেন আমরা সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে পারি, সে বিষয়ে সবার প্রতি বিনীত অনুরোধ রইল।

 

এই সংসদ সদস্য আরো বলেন, আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন।

 

এটিই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান, তাতে তার সদিচ্ছার কোনো কমতি নেই। তার কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা মামুন সিকদার ও শামীম মোল্লাসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।