Sunday, 18 October 2026
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজেই পরিষ্কারে নামলেন এমপি খোকন পঞ্চগড়ে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড দ্রুত গঠন হবে: শ্রম সচিব প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ? ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেলান্দহে শিশুদের নেতৃত্ব ও মানবিক বিকাশের প্রত্যয়ে শেষ হল কাব ক্যাম্পুরী
জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

• • পঠিত 1 বার
শেয়ার করুন:

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

নাসিমুল গনি জানান, রাজধানীর পল্টন থেকে আগারগাঁও পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানাস্তর করা হবে। নতুন সচিবালয়ে ২০২৯ সাল থেকে অফিস করা যাবে। শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গায় ১৪টি ১২ তলা বিশিষ্ট ভবন হবে।

 

তিনি বলেন, ‘সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো বিল্ডিং নির্মাণ হবে।

 

২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’

 

এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

 

 

 

 


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।