Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নেত্রকোণায় ভারতীয় চিনি জব্দ, আটক ৪

admin • 28 Apr 2023, 07:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নেত্রকোণায় ভারতীয় চিনি জব্দ, আটক ৪

নেত্রকোণার বারহাট্টায় ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নেত্রকোণার পুর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া (৩৮), নেত্রকোণা সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) ও কর্নপুরের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বারহাট্টা, দেউল ও কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার উড়াদিঘি গ্রামের আকিল উদ্দিন ফকির মাজারের পাশ থেকে ৬ হাজার ৫০০ কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ করে খোকন মিয়াকে আটক করা হয়।

থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে দেউলী-কলমাকান্দা সীমান্ত সড়ক-সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন হাজার কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ করে জলিল মিয়াকে আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে বারহাট্টা উপজেলার বাইশদার এলাকা থেকে ৬০০ কেজি চিনিসহ ১টি ইজিবাইক জব্দ করে ভজন কর ও শফিকুল ইসলামকে আটক করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।