Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 'জয় বাংলা' স্লোগান মুছে দিলো মিরপুর থানা ছাত্রদল

admin • 09 Jan 2025, 11:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 'জয় বাংলা' স্লোগান মুছে দিলো মিরপুর থানা ছাত্রদল

মিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান ‘জয় বাংলা শেখ হাসিনা আবার ফিরে আসবেন’ মুছে দিলো মিরপুর থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে অত্র থানায় সাদা রঙ দিয়ে প্রত্যেকটি স্থানে ‘জয় বাংলা শেখা হাসিনা ফিরে আসবে’ স্লোগান মুছে দেয়া হয়।

 

সম্প্রতি রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ্য থেকে জয় বাংলা স্লোগান লিখে রাখা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, মিরপুরের দেয়ালের সৌন্দর্য ফিরিয়ে আনতে মিরপুর ছাত্রদলের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

 

ভবিষ্যতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে কোনো কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণাও দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।