Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
জেলার খবর

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলেন জানান ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ।

 

নিহত সিন্থিয়া আক্তার (৪) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির কন্যা।

 

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারী বাড়ির পাশে খালের চর থেকে সিন্থিয়ার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ভান্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেছিলাম।

 

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ভান্ডারিয়া শিশু পার্কে মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে পোনা নদীর উপর বেইলি ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় চার বছর বয়সী শিশু সিন্থিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।