Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নামাজ থেকে ফিরে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পেলেন স্বামী

admin • 08 Mar 2023, 11:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নামাজ থেকে ফিরে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পেলেন স্বামী

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতের দিকে এ ঘটনা ঘটে।

নিহত পান্না গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

 

 পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মসজিদে শবে-বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি রাত দশটার দিকে বাড়িতে ফিরে ঘরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।