Sunday, 25 October 2026
শিরোনাম
জাতীয়

গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)।

 

 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 


এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।