Friday, 23 October 2026
শিরোনাম
জাতীয়

নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম।  শুক্রবার (২৩ অক্টোব) দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।


পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হিসেবে আলাউদ্দীন মোহাম্মদ এবং কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করবেন এস.এম. সাইফ মুস্তাফিজ। কমিটির অন্যান্য যুগ্ম সদস্যসচিব হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।


অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে মোট ২৪ জনকে।  তারা হলেন- অ্যাড. আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।