Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

ধানমন্ডি লেকে তরুণ-তরুণীর মাতলামি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ধানমন্ডি লেকে তরুণ-তরুণীর মাতলামি

ধানমন্ডি লেক পাড়ের রবীন্দ্র সরোবরে চারজন তরুণ-তরুণী (শিক্ষার্থী ) মদপান করে মাতলামি করার অভিযোগে আটক করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা ছয়টার দিকে মদ পান করে মাতলামির ঘটনাটি ঘটে।

আটকৃতরা হলেন নিলয় (২৩), সায়েম (১৯), জুই (২২),ও মিমু (১৮)। এদের মধ্যে নিলয় ও সায়েমকে স্টমাক ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জুই ও মিমু কে স্টমাক ওয়াস ছাড়া তাদেরকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে, তাদেরকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে মেডিকেলে আগত রোগী ও রোগীদের স্বজনদের সাথে দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ওউ শিক্ষার্থীরা। এই অবস্থায় রোগী ও তাদের স্বজনরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

এ বিষয়ে ধানমন্ডি থানার সহ উপপরিদর্শক এএসআই তরুণ কুমার অধিকারী জানান, লেকের পাড়ে দুই তরুণ ও দুই তরুণী মদ পান করে মাতলামি লাফালাফি ও হইচই শুরু করলে স্থানীয় লোকজন আমাদেরকে খবর দেয়। পরে তাদের আমাদের হাতে সোপর্দ করে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুইজনকে পাকস্থলী ওয়াস ও মেয়ে দুটিকে ওয়াস ছাড়া চারজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।

তিনি আরও বলেন, তারা নেশাগ্রস্থ অবস্থায় তাদের সমপূর্ণ নাম পরিচয় ঠিকানা এবং কিসে লেখাপড়া করে এ পর্যন্ত কিছুই জানতে পারিনি। তারা সম্পূর্ণ সুস্থ হলে তাদের পূর্ণ পরিচয় জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।