Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দ্বাদশ সংসদ নির্বাচনে জামাত-বিএনপির নৈরাজ্য মোকাবেলায় আ.লীগ ঐক্যবদ্ধ: এমপি জর্জ

admin • 22 Sep 2023, 08:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দ্বাদশ সংসদ নির্বাচনে জামাত-বিএনপির নৈরাজ্য মোকাবেলায় আ.লীগ ঐক্যবদ্ধ: এমপি জর্জ

আগামী নির্বাচনে জামাত - বিএনপির নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগ।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন ইতিপূর্বে নির্বাচনকে কেন্দ্র করে জামাত - বিএনপি যে নৈরাজ্য - নাশকতা সৃষ্টি করেছে, তাঁদের নৈরাজ্য মোকাবেলায় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। সকল ষড়যন্ত্র - নৈরাজ্য প্রতিহত - প্রতিরোধ করে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের ধারাবাহিক উন্নয়ন - অগ্রগতি বজায় রাখতে হবে।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যদুবয়রা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম মাস্টার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সাবু, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ চঞ্চল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সাবান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ প্রমূখ।

যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্ত্রীয় তাঁতি লীগের সহ সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি এস এম রফিক, যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন মাস্টার প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।