Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বিএনপি-জামায়াতের সহ্য হয় না : মুজিবুল হক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বিএনপি-জামায়াতের সহ্য হয় না : মুজিবুল হক

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক তা বিএনপি-জামায়াত চায় না। এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তাদের সহ্য হয় না। এজন্য তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে এখন বিশ্বের বড় বড় নেতারাও বলে, ‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা’।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা অডিটোরিয়ামে কলেজ শিক্ষক সমাবেশ এ মন্তব্য করেন তিনি।

শিক্ষাখাতে শেখ হাসিনা সরকারের অবদান তুলে ধরে মুজিবুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। এছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা গুলোতে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

উচ্চশিক্ষার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে সরকারি-বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বহুলাংশে বাড়ানো হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে এ সরকার শিক্ষাবান্ধব।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের বিস্ময়। এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

এ সরকারের আমলে চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে দাবি করে তিনি বলেন, চৌদ্দগ্রামে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নাই যেখানে নতুন বিল্ডিং হয় নাই, এমন কোনো রাস্তা নাই পাকা হয় নাই।

কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অমুক প্রভু, তমুক প্রভুর কাছে গিয়ে ধর্না দিচ্ছে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। সবাই উন্নয়ন ও অগ্রগতির পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।