Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুস্থদের সঙ্গে চট্টগ্রাম এসপির ঈদ উদযাপন

admin • 22 Apr 2023, 07:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুস্থদের সঙ্গে চট্টগ্রাম এসপির ঈদ উদযাপন

পবিত্র ঈদুল ফিতরের দিন দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ। শনিবার (২২ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে তাদের নিজ হাতে বেড়ে খাওয়ান তিনি।

 

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরিব-দুঃখী লোকজনকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করা হয়েছে। তাদের পাশে থাকাই ঈদের প্রকৃত শিক্ষা।

 

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের পুনাকের সভানেত্রী শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।