Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুর্যোগে প্রস্তুত থাকতে জামালপুরে বেসিক রেসকিউ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Shakib Nahid • 02 Aug 2025, 11:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুর্যোগে প্রস্তুত থাকতে জামালপুরে বেসিক রেসকিউ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার সময় করণীয় বিষয়ক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হলো বেসিক রেসকিউ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ  রক্তসৈনিক ও ক্লিন আপ বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখার আয়োজিত প্রশিক্ষণটি বাস্তবায়ন করে ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

প্রশিক্ষণে অংশ নেন সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী ৪০জন স্বেচ্ছাসেবী। তারা প্র্যাকটিক্যাল অনুশীলনের মাধ্যমে রেসকিউ কৌশল ও প্রাথমিক সুরক্ষা বিষয়ক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

 ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষণে তাকে সহায়তা করেন ফায়ার সার্ভিসের অভিজ্ঞ সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, আরিফ মাহমুদ, মো. কবির হোসেন, মো. হাসেম আলী, মো. আরমান হোসেন, মো. শাহ আলম, মো. সাজ্জাদ সরকার, মো. বাচ্চু মিয়া, মো. আবু বক্কর সিদ্দিক, মো. হারুন অর রশিদ ও মাসউদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান,  কনস্টেবল মো. সুমন মিয়া।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, “এই প্রশিক্ষণ কেবল নিজেদের সুরক্ষায় নয়, বরং জরুরি মুহূর্তে অন্যের প্রাণ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। জ্ঞান, প্রস্তুতি ও মানবিকতা—এই তিনের সমন্বয়েই গড়ে ওঠে একজন প্রকৃত রেসকিউ কর্মী।”

কর্মসূচির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন।

এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়লে দুর্যোগ মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবী গড়ে তোলা সম্ভব—এমন প্রত্যাশা জানান আয়োজকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।