Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

admin • 21 Dec 2024, 08:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— আশ্রা গ্রামের মজিবুর রহমান (৫৮) এবং তার ছেলে জাহিদ হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা ও ছেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

এসময় অপর মোটরসাইকেলের দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।