Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার, আহত ২৫

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার, আহত ২৫

বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। নিহত নারীর সঙ্গে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাটি গুনগুন ও যাতায়াত পরিবহনের মধ্য ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, দুটি বাসেরই গতি ছিল বেপরোয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।