Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর

দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়

দীর্ঘ প্রায় ৯ বছর পর বিদেশ থেকে ফি‌রে স্ত্রী পপির (৩০) গলায় ফাঁস নেয়া ঝুলন্ত মর‌দেহ পেয়েছেন এক প্রবাসী স্বামী। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়ার পূর্ব তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

মৃত গৃহবধূ ওই এলাকার প্রবাসী আলামিনের স্ত্রী এবং এক ছে‌লে সন্তা‌নের জননী।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রায় সাড়ে ৮-৯ বছর আগে ওই গৃহবধূর স্বামী ইরাকে যায় এবং সে আজ দে‌শে আসে। দীর্ঘদিন পর সে দে‌শে আসার খব‌রে নিকট আত্মীয়-স্বজন তা‌কে এয়ার‌পো‌র্টে আন‌তে যায়। যাবার সময় অন্যরা গৃহবধূসহ তার জা’কে বাড়িতে থাকতে ব‌লে।

 

ওসি জানান, দুপুর সোয়া ১২টার দি‌কে প্রবাস ফেরত আল‌মিন বাড়িতে ফিরে প্রথ‌মে তার বাবার কবর জিয়ারত করতে যান। এসময় তার ৮ম শ্রেণি পড়ুয়া ছে‌লে মা‌কে ডাক‌তে ঘ‌রের সাম‌নে গেলে দরজা বন্ধ পায়। তখন সবাইকে ডাকাডা‌কি করে‌ দরজা ভেঙে ভেতরে ঢু‌কে দে‌খে তার প‌রি‌হিত কাপড় দি‌য়ে ঘ‌রের আড়ার সা‌থে গলায় ফাঁস নি‌য়ে আত্মহত্যা করেছে গৃহবধূ।

 

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে বলেন ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।